কলকাতা : এপ্রিলের পর আর থাকবে না এই সরকার, কটাক্ষ করে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ডিএ হল অধিকার। সুপ্রিম কোর্টের রায়ে তা প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের এটিকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা শেষ হয়েছে। অনুপ্রবেশকারীদের রক্ষাকারী এই সরকার এপ্রিলের পরে আর থাকবে না।”
ডিএ মামলায় রাজ্য সরকার ধাক্কা খাওয়ার পর এদিন শুভেন্দু এবং অন্যান্য বিজেপি নেতারা উদযাপন করেন। উল্লেখ্য, ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ এই নির্দেশ জানিয়ে মহার্ঘ ভাতার বাকি ৭৫ শতাংশ রাজ্য সরকার কীভাবে মেটাবে তা ঠিক করতে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

