কলকাতা : ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শীর্ষ আদালতের এই রায়ে খুশি আন্দোলনরত সরকারি কর্মীরা। রায় শোনার পরই মিষ্টিমুখ করেন তাঁরা।
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ্যে আসার পর দৃশ্যতই খুশি আন্দোলনরত সরকারি কর্মচারীরা। ধর্মতলায় তাঁদের অবস্থানমঞ্চে লাড্ডু বিলি শুরু হয়। ডিএ মামলায় অন্যতম পক্ষ সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ।
উল্লেখ্য, ২০০৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে বকেয়া রয়েছে, তার ২৫ শতাংশ মিটিয়ে মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে।

