বাগডোগরা : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে আর নেই। কটাক্ষ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বাগডোগরার কর্মী সম্মেলনে অমিত শাহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, এবার, বিজেপি বাংলায় সরকার গঠন করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়ার সময় এসেছে।
অমিত শাহ বলেন, “এই দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।
তৃণমূল কংগ্রেস সরকার ১০ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি প্রত্যক্ষ করেছে, যার মধ্যে রয়েছে নগদ অর্থের বিনিময়ে কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, পৌর নিয়োগ কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, মনরেগা কেলেঙ্কারি এবং প্রধানমন্ত্রীর আবাসন কেলেঙ্কারি।”

