কুলপি : দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ। তৃণমূল বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবার রাতে কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। উড়ে যায় গাড়ি রাখার অ্যাসবেস্টসের ছাদ।
ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিস্ফোরণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

