১ ফেব্রুয়ারি সংসদে পেশ সাধারণ বাজেট, অনেক প্রত্যাশা দেশবাসীর

নয়াদিল্লি : রীতি মেনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা।

লোকসভার বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে। ২০১৯-এ দায়িত্ব পাওয়ার পর এটি হবে সীতারমণের নবম বাজেট।

অন্যদিকে মোদী সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। সংসদে বাজেট ভাষণের পর বাজেটের নথি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে। এর পর অর্থমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের ৩০ জন কলেজ পড়ুয়ার সঙ্গে মত বিনিময় করবেন। এই পড়ুয়ারা লোকসভার গ্যালারিতে বসে বাজেট প্রস্তাব পেশ স্বচক্ষে দেখতে পারবেন। এবারের বাজেট থেকেও অনেক প্রত্যাশা রয়েছে দেশবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =