শিলিগুড়ি : শিলিগুড়িতে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-র অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রবণ কুমার কাহার। তিনি শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তিনি পাহাড়ের দিকে গিয়েছিলেন। সেখানে কোনওভাবে তিস্তা নদীতে পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কাজের অত্যধিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে, মৃত বিএলও-র শোকাতুর পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন।

