অশান্তি হলে দায় উদ্যোক্তাদের, শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের

কলকাতা : আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পরিকাঠামোগত নজরদারির অভাবের অভিযোগ সামনে রেখে গড়িয়ার শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত মিছিল করতে চান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জন্য বৃহস্পতিবার মেলেনি পুলিশি অনুমতি।

তাই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এ দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। শুভেন্দুর আবেদনে শুক্রবার মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। কোনওরকম অশান্তি হলে উদ্যোক্তাদের দায় বলে জানিয়েছে আদালত।

বৃহস্পতিবার গড়িয়ার শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মিছিলের অনুমতি চেয়ে নরেন্দ্রপুর থানায় আগেই আবেদন জানানো হয় বিজেপির তরফে। তবে আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরাবাদ এলাকায় বর্তমানে ১৬৩ ধারা জারি রয়েছে, সেই কারণেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। যদিও, আদালতে আগামীকাল মিছিল করার অনুমতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =