নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ নিয়ে মমতাকে আক্রমণ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সংসদ ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এত বড় দুর্ঘটনা।
আমরা সকলে স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা। সকলেই হেলিকপ্টারে চেপে যাত্রা করেন। আমরাও করি। তাই এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের নিম্নরুচির মন্তব্য নিয়ে ওঁর একটু সংযমী হওয়া উচিত।

