সুকমায় ২২ জন মাওবাদীর আত্মসমর্পণ

সুকমা : মঙ্গলবার ছত্তিশগড়ের সুকমায় ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে একজন মহিলা মাওবাদীও রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রোহিত শাহ এই বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, আত্মসমর্পণকারী মাওবাদীদের সরকারের পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও, আগামী সময়ে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রোহিত শাহ এও বলেন, জেলায় ধারাবাহিকভাবে নকশাল-বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এর ফলে মাওবাদী সংগঠন প্রায় নির্মূল হয়ে গেছে। প্রত্যন্ত বনাঞ্চলেও উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। সঙ্গে রয়েছে ছত্তিশগড় সরকারের তরফে নকশালদের জন্য আত্মসমর্পণ ও পুনর্বাসন প্রকল্প। সেটি বাস্তবায়নের জন্য সুকমা পুলিশ সচেষ্ট। পুলিশের প্রভাবে মাওবাদী সংগঠন এখানে ক্রমশই কোনঠাসা হয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + four =