বৃহস্পতিতেও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, সিদ্ধান্ত ডিএমআরসি-র

নয়াদিল্লি : নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনগুলি হল – লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। রাজীব চক, মান্ডি হাউস এবং কেন্দ্রীয় সচিবালয়ে ইন্টারচেঞ্জ সুবিধা থাকবে। উল্লেখ্য, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের।

বুধবার রাতেই যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্য বাঁধে। সেই সঙ্গে ছড়ায় উত্তেজনা। অভিযোগ, টলস্টয় মার্গের কাছে পুলিশ কর্মীদের দিকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হন। ধর্নাস্থলে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। কিছু এলাকায় বন্ধ করে রাখা হয় ইন্টারনেট পরিষেবাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + six =