পিছিয়ে গেলো যশের সিনেমা টক্সিকের মুক্তির দিন, প্রকাশ্যে আসছে ৪ জুন

মুম্বই : দক্ষিণ সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস -এর মুক্তির দিন পিছিয়ে গেল| সিনেমাটি ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন তা স্থগিত করা হয়েছে। পরিবর্তে সিনেমাটি ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই আকস্মিক সিদ্ধান্তে ভক্তরা হতাশ।

জানা গেছে, প্রযোজকদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে বর্তমান বিশ্বব্যাপী পরিস্থিতি। বিশেষ করে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের জেরে বিভিন্ন ক্ষেত্রে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।

এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিপুল দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ায় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতো। সিনেমার অংশীদারদের সঙ্গে পরামর্শের পর, মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেমাটি ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =