‘রাজা চাই না’, আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু

ওয়াশিংটন : আমেরিকায় ফের বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শনিবার থেকে শুরু হয়েছে ‘নো কিংস’ আন্দোলন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাস থেকে এই আন্দোলন চলছে। শনিবার তার তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পথে নামলেন মার্কিন নাগরিকেরা। স্লোগান তুললেন, ‘আমেরিকায় রাজা চাই না’।

প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী ‘নো কিংস’ র্যালির অংশ হিসেবে নিউ ইয়র্কবাসীরা টাইমস স্কয়ারের চারপাশের রাস্তায় ভিড় জমায় এবং প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।

‘নো কিংস’ আন্দোলনের অঙ্গ হিসাবে শনিবার আমেরিকার ৫০টি প্রদেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটিতেই বহু মানুষ যোগ দিয়েছেন। ব্যাপক সাড়া মিলেছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, শিকাগোর মতো শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিরাট মিছিল বেরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − ten =