এবার বোর্ড পরীক্ষায় বসছেন বৈভব সূর্যবংশী

পটনা : কয়েকদিন আগেই যুব বিশ্বকাপ জিতেছেন ভারতের বিস্ময়কর কিশোর সূর্যবংশী। সেখানে ব্যাট হাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এবার মাঠের সাফল্যের পর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছেন এই ১৪ বছর বয়সি এই ব্যাটার। বিহারের সমস্তীপুরের একটি স্কুলের ছাত্র সূর্যবংশী।

বৈভব ইতোমধ্যে পরীক্ষার এডমিট পেয়েছেন এবং ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় তিনি বসবেন। তবে তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও কোনও বিশেষ সুবিধা পাবেন না বলে স্পষ্ট করেছেন স্কুল কর্তৃপক্ষ।

অধ্যক্ষের ভাষায়, এটি একাডেমিক জায়গা, ক্রিকেট মাঠ নয়, সব শিক্ষার্থীর জন্য নিয়ম একই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + four =