এক ব্যবসায়ীর জায়গা দখল করার অভিযোগ ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায়, এবার ওই ব্যবসায়ী সরাসরি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ব্যবসায়ীর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পর থেকেই তাঁকে লাগাতার হুমকি দিচ্ছে মালদা শহরের ওই প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা আশিস কুণ্ডু। যদিও এই অভিযোগ অস্বীকার […]
Videos
যত বয়স বাড়ছে ততই যেন ভয়ংকর হয়ে উঠেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তার আগে যেন অন্য কিছু পন করে মাঠে নামছেন মহাতারকা। একটি–দুটি নয়, ওসাসুনার আল সদর স্টেডিয়ামে রোববার রাতে পাঁচ পাঁচটি গোল করেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষের নাম এস্তোনিয়া। কোপা আমেরিকা ও ফিনালিসিমাজয়ী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রটি দর্শক […]
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল ওপেনার গৌতম গম্ভীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি বিজেপি সাংসদ। তা সত্ত্বেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কমেনি এবং তিনি একজন মেন্টর হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। আইপিএলে ধারাভাষ্যকার বা ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে কাজ করতে দেখা গিয়েছে। একজন কার্যকরী সাংসদ হওয়া সত্ত্বেও গম্ভীরকে তার আইপিএল এবং […]
এক রোগীর রক্ত দেওয়া হল অপর রোগীকে। দুই রোগীর রক্ত অদল-বদল হয়ে যাওয়ার হাসপাতালের নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন দুই রোগীই। তাদের তড়িঘড়ি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বীরভূমের রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিষয়টি জানিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার। ঘটনা খতিয়ে দেখার […]
২০১৫ সালের পর ফের একবার ফরাসি ওপেন দাপাচ্ছেন রোহন বোপান্না। ছিনিয়ে নিলেন অবিশ্বাস্য জয়! তাও ৪২ বছর বয়সে! মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গিয়েছিলেন। তবে চলতি ফরাসি ওপেনের মেনস ডাবলসে ইতিহাস গড়লেন তিনি। মেনস ডাবলসে কেরিয়ারে প্রথমবার রোলাঁ গারোর সেমিফাইনালে উঠলেন ভারতীয় তারকা। ডাচ টেনিস তারকা মাতুই মিডলকুপকে সঙ্গে নিয়ে বোপান্না কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত […]
ফোনে আলাপ। তারপর প্রেম ভালোবাসা, বাড়ে ঘনিষ্ঠতা। বাড়ির গৃহবধূর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়ে বাকুড়ার বাসিন্দা বছর ২৭ এর স্বরূপ প্রামাণিক। বিষয়টি স্বামী জেনে ফেলায় পরবর্তীতে প্রেমিককে ফোনে ডেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন। মৃতদের লোপাট করতে গিয়ে অবশেষে হাতেনাতে ধরা পড়ে বিষয়টি প্রকাশ্যে আসে। হাড়োয়া থানার পুলিশ রক্তমাখা হাতুড়িটিও […]
মহেশ্বর চক্রবর্তী সমাজ সংস্কার অথবা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের পীঠস্থান হল হুগলি জেলার মধ্যে অন্যতম খানাকুল। এই খানাকুলেই জন্মেছিলেন সমাজ সংস্কারক তথা ভারত পথিক রাজা রামমোহন রায়। আর সেই রামমোহনের পদধূলিধন্য খানাকুলের এক শিক্ষক বাল্যবিবাহ প্রতিরোধ করতে বহুরূপী সেজে গ্রামে গ্রামে পথনাটিকার মাধ্যমে ছড়ায়-গানে এলাকার মানুষকে সচেতন করে চলেছেন। খানাকুলের বিভিন্ন জায়গায় বহুরূপী সেজে এই শিক্ষক […]
আগামী ৬ অক্টোবর মোহনবাগান-কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হবে এবারে আইএসএল। তবে উদ্বোধনী ম্যাচ কলকাতার যুবভারতী নয়, হবে কেরালাতে। এবার আইএসএলের সব দলকেই ডুরান্ডে খেলতে হবে, সেভাবেই এবার আইএসএল দলগুলির জন্য মরশুম শুরু হবে ডুরান্ড কাপ দিয়ে। তারপর হবে আইএসএল। ঠিক হয়েছে, ডুরান্ড কাপ শুরু হবে ১৩ আগস্ট। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক হয়েছে, ২০টি […]
ঋদ্ধিমান সাহা বনাম বাংলা নিয়ে ভালরকম বিতর্ক চলছিল। আগের দিনই ঋদ্ধি টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। তখনই মোটামুটি বোঝা যাচ্ছিল তিনি আর বাংলার হয়ে খেলবেন না। এদিন সিএবির তরফ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, নকআউটে বাংলা ঋদ্ধিমান সাহাকে পাচ্ছে না। গত দু-তিনমাস ধরেই এটা নিয়ে ভালরকম বিতর্ক চলছিল। সিএবির এক কর্তা বাংলার প্রতি […]
বুবুন মুখোপাধ্যায়, আসানসোল দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্ট দেহ ব্যবসাকে স্বীকৃতি দিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর স্বভাবতই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার নিষিদ্ধপল্লি লচ্ছিপুর এলাকায় একদিকে যেমন খুশির হাওয়া গেল তেমনই অপরদিকে সিঁদুরে মেঘ দেখছেন ওই এলাকার স্থানীয়রা। কুলটির নিয়ামতপুর এলাকার লচ্ছিপুর নিষিদ্ধপল্লিতে প্রায় হাজারখানেক মহিলা দেহ ব্যবসা করেন। এই […]










