ওয়াশিংটন : আমেরিকার সুপ্রিম কোর্ট শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করেছে। এর পরেই সুপ্রিম কোর্টের রায়কে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন ট্রাম্প। এর পরেই আরোপিত শুল্কের উপরে ১০ শতাংশ অতিরিক্ত আন্তর্জাতিক (গ্লোবাল) শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “ওভাল অফিস থেকে সকল দেশের উপর ১০ শতাংশ গ্লোবাল শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়, যা অবিলম্বে কার্যকর হবে।
এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!” ট্রাম্প সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে জানান, “সুপ্রিম কোর্টের যে সব সদস্য আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক ট্যারিফ পদ্ধতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁদের লজ্জিত হওয়া উচিত। তাঁদের সিদ্ধান্ত হাস্যকর ছিল। কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

