মুম্বই : বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানির স্ত্রীকে নতুন করে সমন পাঠাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
৪০ হাজার কোটি টাকা দুর্নীতি মামলায় সোমবারই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল টিনাকে। কিন্তু প্রাক্তন অভিনেত্রী হাজিরা এড়িয়েছেন। ইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে শীঘ্রই তাঁকে ডেকে পাঠানো হতে পারে।
নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বিলাসবহুল কনডোমিনিয়াম কেনার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য টিনাকে ডেকেছিল ইডি। ওই মামলাতেই রিল্যায়্যান্স কমিউনিকেশন (আরকম)-এর প্রাক্তন প্রেসিডেন্ট পুনীত গর্গকে গ্রেফতার করেছে তারা।

