কলকাতা : মঙ্গলবারের অশান্তির প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়ের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নির্বাচন কমিশন ফের একবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। এজন্য কোনও খামতি রাখা হবে না।
মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তারা আট ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যান।
আগামী দিনে সংঘর্ষ প্রতিরোধ এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সহকারী কমিশনার দেবলাল বসু বলেন, “আমরা এখানে পুরোপুরি প্রস্তুত। এখন যদি কেউ এখানে আসে, আমরা তাদের মোকাবিলা করব।”

