কলকাতা : ‘‘হুমায়ুন কবীরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনও ফারাক নেই।’’ শনিবার ব্রিগেডের মঞ্চে থেকে বক্তৃতায় এভাবে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি নেতা তাপস রায়।
তাপসবাবুর অভিযোগ, সংখ্যাগুরুদের বঞ্চনা করছেন মমতা। বাঙালি-অবাঙালি তফাতে বিশ্বাস না করার বার্তা দেন তাপস রায়।
প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার, ব্যানার এবং কাটআউটের ব্যবস্থা করে বিজেপি। তৃণমূলও তার পাল্টা পোস্টার আনে। শনিবার ব্রিগেডে মোদীর সভার আগে এক্সাইডের কাছে ফুটপাতে দেখা যায়, একটি কাটআউটের মাথা কাটা। নীচে কাটা অংশটি পড়ে রয়েছে।
কলকাতা পুলিশের যে আধিকারিক এবং কর্মীরা ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের জন্য মোবাইল ক্যান্টিনের ব্যবস্থা করা হয়। গাড়িতে খাওয়া–দাওয়া সারেন তাঁরা।

