বিহারে নির্বাচন বাতিলের আর্জি, জন সুরজ পার্টিকে হাই কোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : বিহারে নতুন করে বিধানসভা নির্বাচন চেয়ে প্রশান্ত কিশোর (পিকে)-র দল জন সুরজ পার্টির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।

পিকে-র দলের অভিযোগ ছিল, বিহারে নির্বাচন ঘোষণার পরে নীতীশ কুমারের সরকার মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা করেছিল, যা আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করে।

এই যুক্তিতে তারা শীর্ষ আদালতে ওই নির্বাচন বাতিলের আর্জি জানালে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ তাদের পটনা হাই কোর্টে যেতে বলেছে, কারণ বিষয়টি একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। প্রধান বিচারপতি বলেন, একটি রাজনৈতিক দলের অনুরোধে আমরা গোটা রাজ্যকে নিয়ে কোনও ঢালাও নির্দেশ দিতে পারি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twenty =