■ ঝলমলে অনুষ্ঠানে নিউ মার্কেটে ‘কেকস’
কলকাতা : তিলোত্তমার খাদ্যরসিকদের কাছে অত্যন্ত পরিচিত নাম ‘কেকস’। শহরবাসীর দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে এবার মধ্য কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় নিজেদের ১৬তম বিপণি চালু করল এই সংস্থা। শুক্রবার দুপুরে জওহরলাল নেহরু রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন কলকাতার একাধিক জনপ্রিয় মডেল।
যাঁদের উপস্থিতিতে গোটা পরিবেশ হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংস্থার পক্ষ থেকে আনা নতুন স্বাদের বিভিন্ন খাবারের সম্ভার। আমন্ত্রিত অতিথিদের সেই সব নতুন পদ চেখে দেখার সুযোগ করে দেওয়া হয়, যা বেশ প্রশংসা কুড়িয়েছে। গ্রাহকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই আগামী মরসুমের জন্য এই নতুন মেনু সাজানো হয়েছে।
সংস্থার উদ্যোক্তারা নতুন এই উদ্যোগ নিয়ে যথেষ্ট আশাবাদী এবং শহরের খাদ্যপ্রেমীদের কাছ থেকে একইরকম সাড়া পাওয়ার প্রত্যাশা রাখছেন।নিউ এম্পায়ার সিনেমা হলের ঠিক উল্টোদিকে এই নতুন বিপণিতে এখন থেকেই কেক, পেস্ট্রি সহ কেকস-এর বিভিন্ন জনপ্রিয় ও সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে। যা স্বাদ দিতে হাজির কেকপ্রেমীরা।

