রান্নার গ্যাসের বুকিং-এর ক্ষেত্রে কোনও সময়সীমা বৃদ্ধি করা হয়নি, দাবি পেট্রোলিয়াম মন্ত্রকের

নয়াদিল্লি : রান্নার গ্যাসের বুকিং-এর ক্ষেত্রে কোনও সময়সীমা বৃদ্ধি করা হয়নি বলেই বু্ধবার সকালে দাবি করল পেট্রোলিয়াম মন্ত্রক। তাদের দাবি, গ্রামীণ এলাকা ও শহরের ক্ষেত্রে যে ৪৫ দিন ও ২৫ দিনের ফারাক আগে ছিল, তা এখনও বহাল রয়েছে। ডবল সিলিন্ডারের ক্ষেত্রে ৩৫ দিনের কোনও নির্দেশিকা জারি হয়নি। খবরে যা বেরিয়েছে, তা ঠিক নয়।

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকারের নজরে এসেছে যে, কিছু কিছু সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুকিং-এর সময়সীমা সংশোধন করা হয়েছে বলে খবর প্রচারিত হয়েছে। মন্ত্রক স্পষ্ট করেছে, এই ধরণের কোনও পরিবর্তন করা হয়নি।

গ্যাস সিলিন্ডার বুকিং-এর বর্তমান সময়সীমা অপরিবর্তিত রয়েছে। শহরাঞ্চলের জন্য ২৫ দিন এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে ৪৫ দিন। মন্ত্রকের তরফে এও আশ্বস্ত করা হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণে এলপিজি মজুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =