বন্দে ভারত স্লিপারে বাঙালি আমিষ ভোজের সূচনা

কলকাতা : দেশের রেল পরিষেবায় নতুন সংযোজন হিসেবে হাওড়া–গুয়াহাটি রুটে যাত্রা শুরু করেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবার পাশাপাশি এই ট্রেনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে যাত্রীদের জন্য চালু হওয়া খাঁটি বাঙালি আমিষ ভোজ। প্রথম দিন থেকেই প্রায় পূর্ণ আসন সংখ্যা নিয়ে যাত্রা শুরু করায় ট্রেনটিকে ঘিরে যাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো।ভারতীয় রেলের উদ্যোগে চালু হওয়া নতুন খাদ্য তালিকায় বাঙালির স্বাদ ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে নিরামিষের পাশাপাশি আমিষ পদ যুক্ত হওয়ায় কথা জানানো হয়েছে।যাত্রীরা বাড়ির খাবারের স্বাদ পাচ্ছেন বলেই মত প্রকাশ করেছেন অনেকেই। মেনুতে রয়েছে কড়াইশুঁটির পোলাও, ভাজা মুগ ডাল, মুচমুচে ভাজি, পরোটা, ছানার ডালনা ও চিকেন কড়াই।

ভোজের শেষে মিষ্টি হিসেবে রাখা হয়েছে ক্ষীর কদম।রেল কর্তৃপক্ষের মতে, যাত্রীস্বাচ্ছন্দ্য ও আঞ্চলিক খাদ্যসংস্কৃতিকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ। একই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে শিলিগুড়ি–বারাণসী হাই-স্পিড রেল করিডোর ঘোষণাও রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =