নয়াদিল্লি : ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। জিএসটি সংগ্রহে ফের নতুন রেকর্ড। গত বছরের একই মাসের তুলনায় এই বছরের মার্চ মাসে মোট পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায় ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মার্চ ২০২৫-এ মোট জিএসটি রাজস্বের পরিমাণ ছিল এক লক্ষ ৮৩ হাজার কোটি টাকার বেশি।
অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই বছরের মার্চ মাসে কেন্দ্রীয় জিএসটি আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৪৯ কোটি টাকা এবং রাজ্য জিএসটি আদায়ের পরিমাণ ৫৩ হাজার ২৬৮ কোটি টাকা। সমন্বিত আইজিএসটি আদায়ের পরিমাণ এক লক্ষ কোটি টাকার বেশি।
এদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে মোট জিএসটি রাজস্ব বেড়ে ২২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের ২০ লক্ষ কোটি টাকার তুলনায় ৮.৩ শতাংশ বেশি।

