চাওম্যানের আয়োজনে ‘দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল’, এক ছাতার তলায় ৬ দেশের স্বাদ

চিন থেকে থাইল্যান্ড – ফিউশন খাবারে মাতছে শহরের রসনা

কলকাতা : বাঙালির ভোজনরসিকতায় এখন স্পষ্ট বদলের ছাপ। চেনা চাইনিজ বা মোগলাইয়ের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ও ফিউশন খাবারের প্রতি আগ্রহ বাড়ছে কলকাতায়। সেই চাহিদাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ‘চাওম্যান’ আয়োজন করেছে ‘দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল’।

এই ফুড ফেস্টিভ্যালে কলকাতায় বসেই একসঙ্গে চেখে দেখা যাবে এশিয়ার ছয়টি দেশের জনপ্রিয় পদ—চিন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বৈচিত্র্যময় স্বাদ। ধোঁয়া ওঠা ডিমসাম, ঝাল কুমপাও চিকেন, জাপানের ইয়াকি উদোন কিংবা ভিয়েতনামের গা খো গুং—মেনুতে রয়েছে একাধিক আকর্ষণীয় পদ, যা ইতিমধ্যেই খাদ্যরসিকদের মন কেড়েছে। চাওম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরী জানিয়েছেন, শুধু কলকাতাই নয়, মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন শহরেও একই সঙ্গে চলছে এই আয়োজন।

এক মাস ধরে চাওম্যানের সমস্ত আউটলেটে চলবে এই বিশেষ ফুড ফেস্টিভ্যাল। স্টার্টার থেকে মেইন কোর্স—প্রতিটি পদেই মিলছে এশিয়ার বিভিন্ন দেশের স্বাদ ও বৈচিত্র্য। রেস্তোরাঁয় বসে খাওয়ার পাশাপাশি, সুইগি ও জোম্যাটোর মাধ্যমে বাড়িতেও পৌঁছে যাচ্ছে এই আন্তর্জাতিক খাবার। সব মিলিয়ে, নতুন স্বাদের খোঁজে থাকা বাঙালির রসনায় এক অভিনব অভিজ্ঞতা যোগ করতে চলেছে এই ফুড ফেস্টিভ্যাল—এমনটাই মনে করছেন খাদ্যপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 13 =