ধর্মশালা : জেফ্রি এপস্টিনের সঙ্গে দলাই লামার কোনও রকম যোগাযোগের কথা অস্বীকার করল দলাই লামার দফতর।
একাধিক সংবাদমাধ্যম আমেরকিার বিচারবিভাগের নথি উদ্ধৃত করে দাবি করেছিল যে, এপস্টিন ফাইলস-এ দলাই লামার নাম উল্লেখ হয়েছে। রবিবার দলাই লামার দফতর থেকে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদ প্রতিবেদন এবং সমাজমাধ্যমে এপস্টিন ফাইলস-এর প্রসঙ্গ টেনে মহামান্য দলাই লামার সঙ্গে জেফ্রি এপস্টিনের যোগসূত্র স্থাপনের চেষ্টা করা হচ্ছে।
আমরা দ্ব্যর্থহীন ভাবে জানাচ্ছি যে, মহামান্য দলাই লামা কখনও এপস্টিনের সঙ্গে দেখা করেননি, কিংবা তাঁর পক্ষ থেকে এপস্টিনের সঙ্গে কারও কোনও বৈঠক বা যোগাযোগের অনুমতি দেননি।

