সফল চন্দ্রাভিযান, নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই

ক্যালিফর্নিয়া : সফল চন্দ্রাভিযান সেরে নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই। ১০ দিন পর শনিবার সকালে (ভারতীয় সময়) নাসার মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করেছেন। দক্ষিণ ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্বিঘ্নেই নেমেছে ক্যাপসুল। নাসার এই চন্দ্রাভিযানের নাম ‘আর্টেমিস ২’। ২০২৮ সালে এই অভিযানের তৃতীয় পর্যায়ে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।

গত ২ এপ্রিল ভোরে (ভারতীয় সময়) চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল নাসার মহাকাশযান। তাতে ছিলেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। প্রায় ১০ দিন পৃথিবীর বাইরে কাটিয়ে চাঁদের কাছ থেকে ঘুরে আবার তাঁরা ফিরে এলেন। ‘আর্টেমিস ২’-এর লক্ষ্য চাঁদের মাটিতে পা রাখা নয়। বরং চাঁদের সামনে থেকে ঘুরে আসা। সব কিছু ঠিক থাকলে ২০২৮ সালে অভিযানের তৃতীয় ধাপে চাঁদে নামবে মানুষ।

পৃথিবী থেকে ৪ লক্ষ ৬ হাজার ৭৭৮ কিলোমিটার দূরে গিয়ে আবারও পৃথিবীতে ফিরে এলেন চার মহাকাশচারী। তাঁদের এই রুদ্ধশ্বাস অভিযানের দিকে নজর ছিল গোটা বিশ্বের। শেষ পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করে মহাকাশযানটি।

সেই সময় প্রায় ছ’মিনিট মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সব কিছু ভালভাবেই সম্পন্ন হয়েছে। তবে চার মহাকাশচারীর পৃথিবীতে প্রত্যাবর্তন মোটেই সহজ ছিল না। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের জেরে আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করে ওরিয়ন ক্যাপসুলটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 4 =