প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আর তার জেরে কলকাতায় বিশেষ ট্র্যাফিক নির্দেশ জারি করা হল।

যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে।

একইসঙ্গে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৪ মার্চ ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। তবে, এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

পার্কিং নিষিদ্ধ এলাকা: ১৪ মার্চ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় কোনও গাড়ি পার্ক করা যাবে না। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা এবং এজেসি বস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউতেও একই নিয়ম বলবৎ থাকবে।

জানা গিয়েছে, ভিভিআইপি কনভয় ও সমাবেশের মিছিলের রুট অনুযায়ী প্রয়োজন হলে অন্যান্য রাস্তা থেকেও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 17 =