নয়াদিল্লি : তিনি কংগ্রেসে আছেন। দৃঢ়ভাবে আছেন। সাফ এই কথা জানিয়ে দিলেন শশী থারুর।
কংগ্রেসের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর বৃহস্পতিবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরে তাঁদের সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন।
শুক্রবার সাংবাদিকদের শশী থারুর বলেন, রাহুল গান্ধী এমন এক নেতা, যাঁর স্পষ্ট রাজনৈতিক অবস্থান আছে। তিনি সাম্প্রদায়িকতার বিরোধী এক নেতা। তাঁর কংগ্রেস ত্যাগ নিয়ে চর্চা প্রসঙ্গে থারুরের কটাক্ষ, ১৭ বছর ধরে এ সব গল্প শুনে আসছি।

