দুঁদে আইনজীবীরা সওয়াল-জবাব ছেড়ে মেতে উঠলেন আনন্দ অনুষ্ঠানে, যেন মিলনমেলা

মহিলা আইনজীবীদের এক অন্যরকম সেলিব্রেশন, কিন্তু কেন?!

কলকাতা : সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সাফল্যকে সম্মান জানাতে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষেই শহরে এক ভিন্নমাত্রার উদযাপনের সাক্ষী থাকল মেয়ো রোডের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাব।

বার অ্যাসোসিয়েশন লেডি অ্যাডভোকেটস অফ সিটি সেশন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাবের উদ্যোগে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় আড়াইশো মহিলা আইনজীবী সদস্য। আদালতের ব্যস্ততা থেকে কিছুটা দূরে সরে গিয়ে এক অন্যরকম দিন উপভোগ করেন তাঁরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল মুখার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশন সিজিএম কোর্টের সভাপতি সঞ্জয় সিং, সচিব রাজা সেনগুপ্ত, অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সচিব প্রবীর মুখার্জী, ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সচিব চঞ্চল জানা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাবের সচিব সমর ঘোষ (গান্ধী দা)।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ ইতিমধ্যেই এক উল্লেখযোগ্য রূপ পেয়েছে। এদিনের অনুষ্ঠানে নাচ, গান, কবিতা ও তবলার তালে মুখর হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দেন মহিলা আইনজীবীরা। পেশার গণ্ডির বাইরে এমন এক মিলনমেলা শুধুমাত্র বিনোদন নয়, বরং মহিলা আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি আরও দৃঢ় করে তুলেছে বলে মনে করছেন উপস্থিত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =