নয়াদিল্লি ও আবু ধাবি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে পৌঁছলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১১ ও ১২ এপ্রিল দুই দিন আবু ধাবিতে সরকারি সফরে থাকবেন তিনি।
দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা পর্যালোচনা ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।
এর আগে ৯ ও ১০ এপ্রিল মরিশাস সফরে যান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সেখান থেকেই তিনি সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে পৌঁছলেন। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেবেন তিনি।

