সংকটে ফিরবে স্বস্তি, বিপুল এলপিজি নিয়ে দেশে ফিরে এলে নন্দা দেবী

আহমেদাবাদ : ভারতের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবশেষে কিছুটা স্বস্তির আলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি পেরিয়ে একের পর এক এলপিজি বাহী জাহাজ দেশে পৌঁছাচ্ছে। গতকাল গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে ‘শিবালিক’, আর মঙ্গলবার গুজরাটের ভাদিনার বন্দরে নোঙর করল ‘নন্দা দেবী’।

এই বিশালাকার জাহাজটিতে রয়েছে ৪৭ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি। যুদ্ধের আঁচে জ্বলতে থাকা হরমুজ প্রণালী অতিক্রম করে এটাই দ্বিতীয় জাহাজ, যা নিরাপদে ভারতে পৌঁছাল।

গতকাল ‘শিবালিক’ এর বহন করা গ্যাসের পরিমাণ ছিল ৪৬ হাজার মেট্রিক টন। এই দুই ভারতীয় জাহাজ মিলিয়ে প্রায় ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি ভারতে এসে পৌঁছাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 11 =