ভক্তদের জন্য ভোজসভার আয়োজন রশ্মিকা-বিজয়ের

মুম্বই : তারকা রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা তাঁদের বিয়ে উপলক্ষ্যে রীতিমতো চর্চায়। এবার ভক্তদের জন্য ভোজসভার আয়োজন করে তাক লাগিয়ে দিলেন এই নবদম্পতি।

ভক্তদের সঙ্গে শুধু সাক্ষাতই নয়, বরং নিজের হাতে খাবার পরিবেশন করে সকলের মনও জয় করেছেন তাঁরা। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নবদম্পতিকে ভক্তদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা তাঁদের ভক্তদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। মঙ্গলবার হায়দরাবাদে এই অনুষ্ঠানটি হয়। বহু সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =