উদাসীন দীন দুঃখী লালবাবা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সাধু ভাণ্ডারা ও প্রসাদ বিতরণ

হাওড়ায় রামদাস মহারাজের তিলক উৎসব পালিত

হাওড়া : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে হাওড়ায় পালিত হল রামদাস মহারাজের তিলক উৎসব। উদাসীন দীন দুঃখী লালবাবা ট্রাস্টের উদ্যোগে রবিবার ৩ নম্বর পাল ঘাট লেনে অবস্থিত ট্রাস্টের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয় তিলক উৎসবের মূল আচার অনুষ্ঠান।

বৈদিক মন্ত্রোচ্চারণ ও গুরুবন্দনার মধ্য দিয়ে সম্পন্ন হয় মহারাজের অভিষেক ও তিলক পর্ব। এই উপলক্ষে সকাল থেকেই ট্রাস্ট প্রাঙ্গণে ভক্ত ও অনুগামীদের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের পর দুপুরে আয়োজন করা হয় বিশেষ ‘সাধু ভাণ্ডারা’। সেখানে উপস্থিত সাধু-সন্ত ও সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন ট্রাস্টের সম্পাদক সুব্রত পাল। ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এ বছরও পরম্পরা মেনে এই পবিত্র দিনটি পালিত হয়েছে। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =