ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রা, গেরুয়া পতাকা নিয়ে হাঁটলেন শুভেন্দু

কলকাতা : রাজ্যে ভোটের আবহে বৃহস্পতিবার ভবানীপুরে আয়োজিত হল রামনবমীর শোভাযাত্রা। তাতে অংশ বহু সংখ্যক মানুষ। ভবানীপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী গেরুয়া পতাকা হাতে নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। রাজ্যজুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত।

ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই রামনবমীর শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশ নেন। শুভেন্দু অধিকারী বলেন, “জয় শ্রী রাম। এবার পশ্চিমবঙ্গে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠা হবে। সমগ্র বাংলা ‘রাম রাজ্য’ চায়। সুশাসন, নারী সুরক্ষা, যুবকদের জন্য কর্মসংস্থান, কোনও অনুপ্রবেশকারী নয়।”

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে শুধু ভবানীপুর নয়, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসনেই শুভেন্দুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =