৮-১০ মার্চ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সম্ভাবনা নেই কলকাতায়

কলকাতা : আগামী ৭ মার্চ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে, ৮-১০ মার্চ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৮ মার্চ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৯ মার্চ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও হুগলি জেলায় বৃষ্টি প্রত্যাশিত। এরপর ১০ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃষ্টির বিষয়ে কোনও সুখবর আপাতত নেই। তবে, বিভিন্ন জেলার আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

৮-১০ মার্চের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি (+০.৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =