রামলালার প্রার্থনা প্রধানমন্ত্রীর, প্রত্যক্ষ করলেন সূর্য তিলক অনুষ্ঠান

নয়াদিল্লি : রামনবমী উপলক্ষ্যে রামলালার প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিভিশনের পর্দায় চোখ রেখে প্রত্যক্ষ করেন সূর্য তিলক অনুষ্ঠান।

শুক্রবার অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে রামনবমী পালিত হয়। সকাল থেকেই বহু পুণ্যার্থী রামমন্দিরে পূজার্চনা করেন। দুপুরে সূর্য তিলক অনুষ্ঠানের সময় বহু পুণ্যার্থী ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে রামলালার দর্শন করেন। পবিত্র এই দিনে টিভির পর্দায় চোখ রেখে রামলালার দর্শন ও প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সূর্য তিলক অনুষ্ঠানও প্রত্যক্ষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 16 =