রামপুরহাটে দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক সংঘর্ষ, ছড়ালো উত্তেজনা

বীরভূম : বিধানসভা নির্বাচনকে ঘিরে বীরভূমের রামপুরহাটে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার নিয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিযোগ–পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রামপুরহাট বিধানসভার মাসরা অঞ্চলের শালবাদরা এলাকা।বুধবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শালবাদরা এলাকার ২০২ নম্বর বুথে তাদের করা দেওয়াল লিখন মুছে তার উপর তৃণমূল কংগ্রেস নতুন করে দেওয়াল লিখন করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি আরও অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস একটি স্কুলের ভিতরে রাজনৈতিক সভা করেছে, যা নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।উল্লেখ্য, রামপুরহাট বিধানসভা কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন পাঁচবারের বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী ধ্রুব সাহা। ফলে এই হেভিওয়েট লড়াইকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =