মন কি বাতে ক্রিকেট নিয়ে চর্চা প্রধানমন্ত্রীর, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের প্রশংসা

নয়াদিল্লি : “মন কি বাত” অনুষ্ঠানের ১৩১-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ওমানের খেলোয়াড়দের ভারতীয় প্রতিভার বিশ্বব্যাপী প্রতীক হিসেবে বর্ণনা করেছেন এবং তরুণদের খেলাধুলা থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন। জার্সিটা হয়তো অন্য দেশের, কিন্তু তাদের নাম শুনলেই বুঝতে পারবেন যে, তিনি আমাদের দেশের। এই মুহূর্তটি আপনাদের জন্য কিছুটা আনন্দের কারণ, খেলোয়াড়টি ভারতীয় বংশোদ্ভূত এবং সেই দেশের হয়ে খেলছেন, যেখানে তার পরিবার স্থায়ী। কানাডার দলে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার জন্ম পঞ্জাবের গুরুদাসপুরে। আমেরিকার দলে ভারতের ঘরোয়া ক্রিকেটের অনেক খেলোয়াড় রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =