নিউ টাউনে একটি বহুতল থেকে উদ্ধার ২ কোটিরও বেশি টাকা, আটক ৮

কলকাতা : বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানা, গোয়েন্দা পুলিশ ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে উদ্ধার ২ কোটি টাকার বেশি নগদ। নিউ টাউনের একটি বহুতলে অভিযান চালিয়ে একই সঙ্গে উদ্ধার করা হয় একাধিক টাকা গোনার অত্যাধুনিক মেশিন ও বাজেয়াপ্ত করা হয় চারটি গাড়ি ও একটি স্কুটি। এই গোটা ঘটনায় আটক করা হয় এক মহিলা-সহ ৮ জনকে।

মঙ্গলবার জানা গেছে, সোমবার বিকেল থেকে চলছিল অভিযান। রাতভর একত্রে তল্লাশি অভিযান চালায় বিধাননগরের গোয়েন্দা দফতর, সাইবার থানা ও টেকনো সিটি থানার পুলিশ। একটি পুরনো মামলার সূত্র ধরে বিশেষ কিছু খবর পান তদন্তকারীরা।

যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে পুলিশ সূত্রের খবর, কোথা থেকে ওই বিপুল পরিমাণ টাকা এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 19 =