সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের

নয়াদিল্লি : এলপিজি সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ প্রমুখ বিক্ষোভে শামিল হন। কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে তাঁরা সুর চড়ান।

উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘাতের আবহে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =