ভোর ও রাতেই শুধু শীত; দিনে উধাও ঠান্ডা, শুষ্ক আবহাওয়া দক্ষিণ ও উত্তরবঙ্গে

কলকাতা : শুধু ভোর ও রাতেই অনুভূত হচ্ছে শীত। বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে ঠান্ডা। আবহাওয়ার এই পরিবর্তন জানান দিচ্ছে পশ্চিমবঙ্গে এবার শীতের বিদায়ের পালা। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়েছে, আগামী কয়েকদিনে একটু একটু করে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। রাতের তাপমাত্রাও বাড়ার পূর্বাভাস রয়েছে।

তবে, ভোরে ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 9 =