শনিবার কয়েক হাজার অ্যাপ ক্যাব চালকের অন্তত ৬ ঘণ্টার ধর্মঘট

কলকাতা : দেশ জুড়ে ৭ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন ওলা, উবর এবং র‍্যাপিডো চালকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’।

সূত্রের খবর, শনিবার কয়েক হাজার অ্যাপ ক্যাব চালক অন্তত ৬ ঘণ্টার জন্য লগ-অফ থাকবেন। এর ফলে ক্যাব, অটো এবং বাইক ট্যাক্সি পরিষেবা মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা।

সূত্রের খবর, তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। জাতীয় স্তরের বেশ কিছু শ্রমিক সংগঠনও এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। মূলত ভাড়ার অনিশ্চয়তা এবং দীর্ঘক্ষণ কাজের প্রতিবাদে আন্দোলনের পথ বেছে নিয়েছেন চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =