ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট।কিডস অন জি ফাইভের উপস্থাপনায় শুরু হচ্ছে এই বিশেষ টুর্নামেন্ট। শৈশব পর্যায়ে থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনায় এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এনসিসি ও মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।১০ ওভার করে খেলায় ২৪ টি দল খেলবে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির মাঠে ও রাজস্থান মাঠে। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, এনসিসির প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় কোচ সম্বরণ ব্যানার্জী, ক্রিকেট দর্পনের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।

