চিকিৎসার গাফিলতি, আরামবাগে গন্ডগোল বেসরকারি হাসপাতালে

আরামবাগ : হুগলির আরামবাগে নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর ও উত্তেজনা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযোগ, এক মহিলা রোগীর পরিবার দাবি করেন, ভুল চিকিৎসার কারণে রোগীর অবস্থা খারাপ হয়েছে। সেই প্রতিবাদ জানাতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসে।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি এবং রোগীর চিকিৎসা যথাযথ প্রক্রিয়াতেই চলছিল। তাদের দাবি, পরিস্থিতি অকারণে উত্তপ্ত করে তোলে রোগীর আত্মীয়রাই।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল ব্যক্তি জোর করে ভেতরে ঢুকে হাসপাতালের মালিক, ম্যানেজার, কর্মচারী এবং এমনকি নার্সদের উপরও হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় হাসপাতালের বিভিন্ন সামগ্রী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার পর উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =