কলকাতা পুরসভায় তিনদিনের বাজেট অধিবেশনের সূচনা করলেন মেয়র

কলকাতা : কেন্দ্রীয় পুরভবনে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তিনদিনের বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। অধিবেশনের শুরুতে প্রথমেই বাংলা সঙ্গীত পরিবেশিত হয়।

চেয়ারপারসন মালা রায়ের উপস্থিতিতে এদিন অধিবেশন কক্ষে কলকাতা পুরসভার ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র এদিন তাঁর ৯২ পাতার বাজেট বিবৃতির সম্পূর্ণ অংশ পাঠ করেননি, ১৫ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করেন। এরপরই পুরসভার চেয়ারপারসন এদিনের মতো সভার কাজ মুলতুবি ঘোষণা করেন।

​পুরসভার এই বাজেটকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দল বিজেপি ও বামেরা সরব হয়েছে। বিরোধীদের দাবি, গত তিন বছর অর্থাৎ (১) ২০২৪-২৫, (২) ২০২৫-২৬ এবং (৩) ২০২৬-২৭ অর্থবর্ষে একটানা ঘাটতি বাজেট পেশ করেছে কলকাতা পুরসভা। এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। আগামী দুদিন এই বাজেটের ওপর বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =