পুরুলিয়া : লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল পুরুলিয়া জেলার বান্দোয়ানের কুমড়ার জোশপুরে।
রবিবার সকালে জোশপুর প্রাথমিক বিদ্যালয় এবং এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে একাধিক পোস্টার উদ্ধার করেছে পুলিশ।
তাতে বেশ কয়েক জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিএম, তৃণমূল নেতার পাশাপাশি কুমড়া অঞ্চল তৃণমূলের সভাপতির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে জল্পনা তুঙ্গে।

