কলকাতা : রক্ষণাবেক্ষণ ও কেবল তার লাগানোর জন্য গত কয়েক মাসে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)।
এই রবিবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতুতে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতু মেরামতের কাজ হবে। বিয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন।

