কলকাতা: সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বুধবার ময়দানে এই প্রয়াত ক্রীড়াবিদ ও স্বাধীনতা সংগ্রামীর মূর্তির পাদদেশে এক প্রভাতী স্মরণ অনুষ্ঠানের আয়োজিত হয়। এদিন ছিল গোষ্ঠ পালের ৫১ তম মৃত্যুবার্ষিকী। ক্লাবের কর্মকর্তা, প্রাক্তন ফুটবলার এবং ক্ষুদে খেলোয়াড়রা মাল্যদানের মাধ্যমে ‘চিনের প্রাচীর’-খ্যাত এই কিংবদন্তিকে শ্রদ্ধা নিবেদন করেন। নতুন প্রজন্মের কাছে তাঁর অসামান্য ফুটবল জীবন ও সংগ্রামের আদর্শ পৌঁছে দিতে বছরব্যাপী ‘ব্লু ক্লাবস লিগ’, যুব লিগ এবং সেমিনারের মতো নানা উদ্যোগ গ্রহণ করেছে ক্লাব। সভাপতি আয়সানুল হক বলেন, “গোষ্ঠ পাল শুধু একজন মহান ফুটবলারই নন, দেশের স্বাধীনতা সংগ্রামেও তাঁর অবদান স্মরণীয়।”

