গুজরাটের কান্দলা বন্দরে পৌঁছল এলপিজি বোঝাই ‘জগ বসন্ত’ জাহাজ, জ্বালানি সরবরাহে বড় স্বস্তি

কচ্ছ : পশ্চিম এশিয়ার চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার আবহে ভারতের জ্বালানি সরবরাহে বড় স্বস্তি মিলল। এলপিজি বোঝাই ‘জগ বসন্ত’ নামের একটি বৃহৎ কার্গো জাহাজ শুক্রবার গুজরাটের কান্দলা বন্দরে নিরাপদে পৌঁছেছে।

এই জাহাজে প্রায় ৪২ থেকে ৪৬ হাজার মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দেশে এসেছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী সংলগ্ন সমুদ্রপথে উত্তেজনার পরিস্থিতির মধ্যে এই সরবরাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এদিন বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাহাজ থেকে দ্রুত এলপিজি খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমুদ্রেই ছোট ট্যাঙ্কারে স্থানান্তরের মাধ্যমে বিভিন্ন বটলিং প্ল্যান্টে দ্রুত সরবরাহ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে বাজারে সরবরাহে কোনও বিঘ্ন না ঘটে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি ঘাটতি নিয়ে বাজারে যে উদ্বেগ ও গুজব তৈরি হয়েছিল, এই জ্বালানি সরবরাহ দেশে পৌঁছনোর ফলে তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার থেকেও ইতিমধ্যে জানানো হয়েছে, দেশে প্রয়োজনীয় জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =