হাওড়া : শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময়ে তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি কামরা।
দক্ষিণ–পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা।
কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা এখন বন্ধ রয়েছে। এই দুর্ঘটনার জেরে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা।

